মোবাইল কেনার আগে ভালো -মন্দ কিভাবে যাচাই করব ????


তার আগে একটা অভিজ্ঞতা বলি। কিছুদিন আগে আমার এক বন্ধু একটা মোবাইল কেনার কথা জানালো। আমাকে বললো, তার বাজেটের মধ্যে কি মোবাইল কিনলে ভাল হয় সে বুঝতে পারছে না। আমি যেন তাকে কিছু পরামর্শ দিই। প্রথমে তার বাজেট জেনে নিয়ে অনলাইন মোবাইল দোকানে (https://www.mobiledokan.com/) সার্চ করলাম। এটা একটা বাংলাদেশী সাইট যেখানে নির্দিষ্ট বাজেটের মোবাইল সার্চ করা যায়। সেখান থেকে কয়েকটি মোবাইল সিলেক্ট করে এবং নিজেরও চেনাজানা আরও কয়েকটি মোবাইলের মডেল একসাথে করে সবগুলো লিখে নিলাম। এবার মোবাইল যাচাইয়ের পালা ইন্ডিয়ান একটা সাইট আছে নাম গেডজেট (Tech News, Latest Technology, Mobiles, Laptops – NDTV Gadgets 360) সেখানে গিয়ে এক এক করে মোবাইলের মডেল সার্চ করলাম। এই সাইটের সবচেয়ে ভাল ব্যাপারটি হলো এখানে ব্যবহারকারীর রেটিং সহ একটা মোবাইল কেনার আগে যেসব ব্যাপারে জেনে রাখা জরুরি সেগুলোরও রেটিং করা আছে। অর্থ্যাৎ আপনার পছন্দের মোবাইলের ব্যাটারি, ক্যামেরা, ডিজাইন, ডিসপ্লে, সফটওয়্যার, পারফর্মেন্স, বাজেট অনুসারে ঠিক আছে কিনা এই সবকিছু আলাদা করে রেটিং করা আছে। ফলে আপনি মোবাইল কিনতে চাইলে আর কারোর কাছে পরামর্শ নিতে হবে না বরং নিজে আরও বন্ধুদের ডেকে পরামর্শ দিতে পারবেন। আমিও তাই করলাম। এমনকি এই সাইটে দুইটা মোবাইল তুলনা করেও দেখা যায় কোনটার কি ভাল আর কি মন্দ। এইভাবে বন্ধুকে ভাল দেখে একটা মোবাইল কেনার পরামর্শ দিলাম। এই সাইটের এন্ড্রয়েড এপও আছে। যারা নিয়মিত মোবাইল সম্পর্ক খোঁজ খবর রাখতে চান তারা ইনস্টল করে রাখতে পারেন। আরেকটি সাইট আছে (Online Mobile Shopping) , এখানেও যাচাই করা যায় মোবাইলের ভাল-মন্দ। এই ধরণের আরও অভিজ্ঞতা পেতে আমার ওয়েবসাইটে (বাতচিত) নিয়মিত খোঁজ রাখতে পারেন। তার সাথে কোরাতে একটা গ্রুপ খুলেছি বিভিন্ন আইডিয়া শেয়ারিং এর (আইডিয়ার মঞ্চ )। সেখানেও জয়েন করতে পারেন। ভাল থাকবেন।

Comments